binodonbd
Sunday, 19 January 2014
bangla sinema
মুম্বাইয়ে পুরস্কার পেল জোনাকির আলো
মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড’ পেয়েছে জোনাকির আলো। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। ৭ জানুয়ারি উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে থার্ড আই। খালিদ বললেন, ‘খুবই ভালো লাগছে। সময়স্বল্পতার কারণে মুম্বাইয়ের অনুষ্ঠানে হাজির হতে পারিনি। তবে তারা ই-মেইলের মাধ্যমে আমাকে পুরস্কারের সনদ পৌঁছে দিয়েছে।’ গত ডিসেম্বর মাসে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। পরিচালক জানান, এ বছর মার্চ মাসে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
জোনাকির আলো মূলত ত্রিমুখী ভালোবাসার গল্প। ছবিতে অভিনয় করেছেন মীম, ইমন, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, সামস সুমন, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment