Tuesday, 3 September 2013

ইউরোপ আমেরিকায় যে কেউ চাইলেই অ্যালবাম বের করতে পারে না

ইউরোপ আমেরিকায় যে কেউ চাইলেই অ্যালবাম বের করতে পারে না

'খরতাপে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, একটিবার শুধু তোমাকে দেখারই আশায়, তোমাকে দেখারই আশায়...' গানের কণ্ঠশিল্পী, ইভেন্ট অর্গানাইজার হিসেবে জাহাঙ্গীর সাঈদ শোবিজ অঙ্গনের পরিচিত একটি নাম। আজ বাংলাভিশনে মিউজিক ক্লাব অনুষ্ঠানে তার একক গানের অনুষ্ঠান রয়েছে। দীর্ঘদিন পর টিভি লাইভ ও সাম্প্রতিক সংগীত বাজার প্রসঙ্গে কথা বলেছেন তিনি বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ

কেমন আছেন? দীর্ঘদিন পর আবারও গান নিয়ে মুখর হলেন, মাঝে বিরতিই বা কেন ছিল?

আসলে সেই অর্থে আমার অবসর বা বিরতি কখনও ছিল না। কারণ সব সময় গানের সাথেই সম্পৃক্ত থেকেছি। লাক্স-চ্যানেল আই বা সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডসহ আন্তর্জাতিকমানের একেকটি ইভেন্ট আয়োজন করাটাও বিশাল দায়িত্বের কাজ। অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত থেকে এটা করা যায় না। আর গান তো একান্ত নেশার ব্যাপার। তাই এটা ছাড়াও অসম্ভব।

সর্বশেষ অ্যালবাম বের হওয়ার পরও মাঝে অনেকটা বিরতি। আজকের টিভি লাইভে কোন ধরনের গান করবেন?

নিজের কিছু জনপ্রিয় গান করার ইচ্ছে। আর পাশাপাশি কালজয়ী কিছু গান করব সবধরনের শ্রোতাদের জন্য।

বর্তমান অডিও বাজারের এই নাজুক অবস্থায় একজন সংগীতশিল্পী হিসেবে কী ভাবছেন?

এটা যেকোনো শিল্পীর জন্যই খুব কষ্টের। মাত্র কয়েক বছর আগেও প্রতি ঈদে তিন শ'র ওপরে অ্যালবাম বের হতো। এবং যেই বাজেটেরই অ্যালবাম হোক না কেন, তা থেকে অ্যালবামের লগ্নি খুব সহজে উঠে আসত। আজ সেই কোম্পানিগুলোই বন্ধ হয়ে গেছে। সময়ের সাথে তারা আধুনিক হতে পারেননি। এটা যেমন তাদের ব্যর্থতা। তেমনি সরকারও এটাকে গুরুত্বের সাথে আজও দেখছে না। বা তাদের এই গুরুত্বটা বোঝানোর জন্য শিল্পী হয়ে আমরা তত্পর হয়ে বোঝাতে পারছি না। এরপরে অতি আধুনিকতায় যে ধরনের পাইরেসি বা ডাউনলোডের চক্রের কথা শুনছি, তাতে তো নিজেদের অস্তিত্ব নিয়েই সংকট হয়। এখন নতুন ছেলেমেয়েরা নিজেদের টাকায় অ্যালবাম করছে। অর্থাত্ একমাত্র টাকায় অ্যালবাম বের করার মানদণ্ড হয়ে গেছে। আমি তো অগণিত দেশে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করেছি। তো বেশির ভাগ যাতায়াতের সময় প্লেনে যখন ভিনদেশি যাত্রীরা প্রশ্ন করে আমার পেশা কী, যখন বলি আমি সংগীতশিল্পী। আমার এতগুলো অ্যালবাম বের হয়েছে। তখন ওরা যে সম্মানটা দেয়। তা সত্যিই অতুলনীয়। অর্থাত্ ইউরোপ-আমেরিকায় যে কেউ চাইলেই অ্যালবাম বের করতে পারে না। যা আমাদের দেশ বা উপমহাদেশে সম্ভব। এই মানের অবক্ষয়ের কারণেই আজ এই অবস্থা। এদিকে সরকারের দৃষ্টি দিতে হবে।

বিদেশি শোয়ের কথা যখন তুললেন তখন বলি, আপনি যখন প্রায় একযুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে শো করছেন বা আয়োজন করছেন। এক্ষেত্রেও অনেক ভুঁইফোড় আয়োজক এখন হয়ে গেছে, তাদের অকর্মের দায়ভার আপনাদের নিতে হয় কী না? কারণ এখন তো অনেক ধরনের স্ক্যান্ডাল-গসিপের খবর শোনা যায়...

এটা তো শুনতেই হয়। ওরা এ বাজারটাকেও নষ্ট করে দিয়েছে। এর ভেতরেও নোংরামি ঢুকে গেছে। এমনও দেশ আছে যেখানে আমি প্রথম বাঙালি কমিউনিটিতে শো আরম্ভ করেছি। যেমন স্পেন, ব্রাসেলস বা চীনে প্রথম বেসরকারি উদ্যোগে আমি শো করি। কিন্তু বর্তমানে এর কোনো নীতিমালা না হওয়ায় যে যার মতো নোংরা করছে পরিবেশটা।

দেশের বাইরে স্টেজ শোয়ের কোনো অভিজ্ঞতা আছে কী?

অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। এ যাবত তো ৭০টির ওপরে দেশে পারফর্ম করেছি। এমন অনেক তারকা আছে যাদের প্রথম বিদেশ ভ্রমণ আমার হাত ধরে। আর আমাকে যিনি আজ এ পর্যায়ে এনেছেন তিনি আমাদের সাবিনা ইয়াসমিন। তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তো সাবিনা আপার সাথে আমার অনেক দেশ ঘোরা, একসাথে স্টেজ শো করা। সেক্ষেত্রে সাবিনা আপার সাথে অনেক ডুয়েট গানে পারফর্ম করতে হয়। যা হয়তো রেকর্ডিংয়ে তিনি এন্ড্রু দার সাথে গেয়েছিলেন। তো আমি মজা করে বলি, আপা আপনি তো এই গান এন্ড্রু দার সাথে রেকর্ডিংয়ে মাত্র একবার গেয়েছেন। কিন্তু আমি তো এই গান আপনার সাথে কয়েক দেশে কয়েক শতবার গাইলাম। সেই হিসেবে গানটার কপিরাইট কিন্তু আমার। এ ছাড়া বিশ্বখ্যাত অগণিত শিল্পীর সাথে সাক্ষাত্ আমার জীবনের অনেক বড় একটা অর্জন। মাত্র কিছুদিন আগে এ আর রহমানের সাথে আড্ডা-আলাপ হলো। এত বড় মাপের মানুষ অথচ এত অমায়িক তার আচরণ। যা থেকে সত্যিই আমাদের অনেক কিছু শেখার আছে।

কপিরাইট প্রসঙ্গে এখন আপনার নিজের গানগুলো কিভাবে সংরক্ষণ করছেন?

দেখুন নিজের গানগুলো আমি নিজ উদ্যোগেই সংরক্ষণ করছি। কারণ প্রথমেই বলেছি, ওই প্রতিষ্ঠানগুলোই বন্ধ হয়ে গেছে যারা অনেক কালজয়ী গান তৈরি করেছে। প্রযোজক বা সামাজিক ব্যর্থতায় আজ জেমস ভাইয়ের নতুন গান রেডি থাকা সত্ত্বেও রিলিজ দিচ্ছেন না। এলআরবি মুঠোফোনে দীর্ঘদিন পর কিছু গান দিলেন। কিন্তু তার নতুন গান থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমিও সেই আগের বিভিন্ন মিক্সড অ্যালবামে গাওয়া জনপ্রিয় গানগুলো সংকলন করে একটা 'বেস্ট অব জাহাঙ্গীর' হিসেবে অ্যালবাম রিলিজের পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই হয়তো তা রিলিজ দেব।

request my

pleas fraiend click to down button where i requsted you please!

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

শুরু হচ্ছে 'বাংলাদেশ ফার্স্ট'

খুব শীঘ্রই শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের কুইজের আসর 'বাংলাদেশ ফার্স্ট'। সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজক চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম। আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক রিন, পাওয়ার স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টেলিভিশন রিয়ালিটি শোয়ের প্রশ্নমালা সাজানো হচ্ছে এ দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, প্রাকৃতিক সম্পদ, ক্রীড়া, প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক অর্জন, আইনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। 'বাংলাদেশ ফার্স্ট'-এর প্রতিযোগী বাছাই প্রক্রিয়া শুরু হতে বেশি দেরি নেই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর—দেশের এই ৭টি বিভাগের নির্দিষ্ট ভেন্যুতে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার এমসিকিউ পদ্ধতিতে হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।

কারিনা কাপুর গর্ভবতী!

কারিনা কাপুর গর্ভবতী!

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে সম্প্রতি গর্ভবতী অবস্থায় দেখে শুধু ভারতীয় মিডিয়াই নয়, বলিউডপ্রেমীরাও অবাক হয়ে গিয়েছিলেন। মাত্র কিছুদিন আগে 'সত্যগ্রহ' চলচ্চিত্রের প্রিমিয়ারে কারিনাকে দেখে মনেই হয়নি যে, তিনি মা হতে চলেছেন। তবে কারিনার নতুন এই ছবিটি দেখে অনেকেই ভেবেছেন যে, সঞ্জয় লীলা বানসালীর 'রামলীলা' ছবিতে কাজ না করার পেছনে মাতৃত্বের যে কারণটি দেখিয়েছিলেন তা বোধহয় এবার সত্য হতে চলেছে। কিন্তু না, প্রকৃতপক্ষে কারিনা কাপুর গর্ভবতী নয়। মূলত পুণিত মালহোত্রা পরিচালিত 'গোরি তেরে পেয়ার ম্যায়' চলচ্চিত্রে কারিনার গেটআপটিই এমন। শুটিংস্পটের আশপাশের এলাকার মানুষও দেখতে এসেছিলেন গর্ভবতী কারিনাকে। তাদের অনেকেই মনে করেছিলেন সত্যি সত্যিই বোধহয় কারিনা এবার মা হতে চলেছেন।

ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস

ছোট পর্দার সাথেই এখন শাকিবের বসবাস


অধিকাংশ টিভি অভিনেত্রীই শাকিবের ওপর নির্ভর করেই ক্যারিয়ার গড়তে চেয়েছেন বা চেষ্ট করেছেন। নির্মাতা প্রযোজকদের কাতারেও সেই হিসেবই দেখা গেছে। শখ, মীম এর আগে শাকিব খানের চলচ্চিত্র করেই চিত্রতারকার কাতারে নাম লিখিয়েছেন। তেমনি এবারের ঈদেও আপকামিং চলচ্চিত্রে সেই সমীকরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। দীর্ঘ দিনের জল্পনাকল্পনা আর প্রচারের ঢোল শুনতে শুনতে যেন দর্শকও বিরক্ত হয়ে উঠেছে শাকিব-জয়ার 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' ছবিটির উপর। এতদিনে জয়া মূল কমার্শিয়াল ছবির কাতারে ঈষত্ সাফল্য পেয়েছেন রেদওয়ান রনির চলচ্চিত্র 'চোরাবালি'তে। এখন সবাই ভেবেই নিচ্ছেন জয়ার এই শাকিবের সাথের চলচ্চিত্রটির উপরই মূলত নির্ভর করবে, মূলধারার চলচ্চিত্র দর্শকেরা জয়া আহসানকে কিভাবে গ্রহণ করবে। এর পরেই 'এই তো প্রেম' ছবিটিও দীর্ঘ জটলার কারণে আদৌ রিলিজ হবে কিনা এমন এক সন্দেহের ঘোরটোপে ছিল। সেই ঘোর থেকে বেরিয়ে শোনা যাচ্ছে আসছে ঈদে ছবিটি দর্শকদের দৃষ্টির সীমানায় আসবে। এখানে শাকিবের সাথে ছোট পর্দার প্রায় হারিয়ে যাওয়া অভিনেত্রী বিন্দুকে দেখা যাবে।

তবে শুধু টিভি পর্দার অভিনেত্রীর সাথে জুটিই নয়, বরং এবারের ঈদে প্রতিদ্বন্দ্বিতায় আসবে আরেক ছোট পর্দার হিরো। আরেফিন শুভ'র চলচ্চিত্র রিলিজ হবে হবে করেই তার তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় এখন যেন পরস্পর ধাক্কাধাক্কি করে চলেছে।

এখন দেখা যাক, শাকিব খানের বিপরীতে ছোটপর্দার নায়িকাদের মধ্যে কে জয়ী হয়, আর প্রতিদ্বন্দ্বিতায় ছোট পর্দার নায়কেরই বা কী হাল হয়!

সর্বাধিক পঠিত

সর্বাধিক পঠিত