কারিনা কাপুর গর্ভবতী!
বলিউডের
এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে সম্প্রতি গর্ভবতী
অবস্থায় দেখে শুধু ভারতীয় মিডিয়াই নয়, বলিউডপ্রেমীরাও অবাক হয়ে গিয়েছিলেন।
মাত্র কিছুদিন আগে 'সত্যগ্রহ' চলচ্চিত্রের প্রিমিয়ারে কারিনাকে দেখে মনেই
হয়নি যে, তিনি মা হতে চলেছেন। তবে কারিনার নতুন এই ছবিটি দেখে অনেকেই
ভেবেছেন যে, সঞ্জয় লীলা বানসালীর 'রামলীলা' ছবিতে কাজ না করার পেছনে
মাতৃত্বের যে কারণটি দেখিয়েছিলেন তা বোধহয় এবার সত্য হতে চলেছে। কিন্তু
না, প্রকৃতপক্ষে কারিনা কাপুর গর্ভবতী নয়। মূলত পুণিত মালহোত্রা পরিচালিত
'গোরি তেরে পেয়ার ম্যায়' চলচ্চিত্রে কারিনার গেটআপটিই এমন। শুটিংস্পটের
আশপাশের এলাকার মানুষও দেখতে এসেছিলেন গর্ভবতী কারিনাকে। তাদের অনেকেই মনে
করেছিলেন সত্যি সত্যিই বোধহয় কারিনা এবার মা হতে চলেছেন।
No comments:
Post a Comment